শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং সভ্য সমাজ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম। প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে "হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়" প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
এ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদ—সকলেই সমন্বিত প্রয়াসের মাধ্যমে একটি সুশৃঙ্খল, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। শিক্ষা শুধু বইপুস্তক নির্ভর নয়, বরং সৃজনশীলতা, চরিত্র গঠন ও নৈতিক উন্নয়নও এর গুরুত্বপূর্ণ অংশ। তাই শিক্ষার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে সচেষ্ট।
আমি বিদ্যালয়ের শিক্ষার অগ্রগতি ও উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও সঠিক পথে চলার তৌফিক দান করুন।
— সভাপতি
হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়
